ছয় মাস জল ছয় মাস স্থল এই নিয়ে হাওরাঞ্চল। ধরমপাশা উপজেলাটি হাওরবেষ্টিত উপজেলা। বাংলাদেশে মনে হয় এটাই একমাত্র উপজেলা, যেখান থেকে জেলায় যেতে আট ঘণ্টা সময় লাগে। নিজের জেলায় যেতে লাগে আট ঘণ্টা, অথচ নেত্রকোনা যেতে লাগে এক ঘণ্টা, সেখান থেকে রাজধানী ঢাকায় আসতে লাগে পাঁচ ঘণ্টা।
তবে বর্তমান সরকারের আমলে এখানকার অনেক উন্নতি হয়েছে। ফলস্বরূপ হাওরের মাঝে গড়ে উঠেছে ধরমপাশা থেকে মহেশ খলা পর্যন্ত বিশাল রাস্তা। ধরমপাশা থেকে মধ্যনগর ও ধরমপাশা থেকে জয়শ্রী পর্যন্ত সব সময় চলছে অটো, লেগুনা, বাস, ট্রাক, মোটরসাইকেল। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রয়োজনে ফ্লাইওভার করে হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে।
আমাদের দাবি, মোহনগঞ্জ থেকে আড়াই কিলোমিটার দূরে ধরমপাশা পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারণ করা হোক। ধরমপাশায় রেলস্টেশন স্থাপন করা হলে এ অঞ্চলের মানুষের দুঃখ ঘুচবে। সমৃদ্ধির অগ্রযাত্রায় এ অঞ্চলের মানুষও যুক্ত হবে।
আনিসুল হক
সুনামগঞ্জ।