প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ আমাদের দেশে এক মারাত্মক আতঙ্কের নাম। পত্রিকা হাতে নিলে ধর্ষণের লোমহর্ষক খবর নজরে পড়বেই। পত্রিকা ও টেলিভিশনের খবর ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলে কত নারী যে ধর্ষণের শিকার হচ্ছে, তার হিসাব নেই। তিন বছরের কন্যাশিশু থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে।
অনেক নারী ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার মতো পথ বেছে নেন। অনেকে লোকলজ্জার ভয়ে ধর্ষণের কথা কারও কাছে প্রকাশ করতে পারেন না। দেশ থেকে ধর্ষণ বন্ধ করতে হলে কঠোর আইনের প্রয়োগ করে ধর্ষকদের উপযুক্ত শাস্তি দিতে হবে। তবে শুধু আইন প্রয়োগ করে ধর্ষণ বন্ধ করা যাবে বলে মনে হয় না। একদিকে সমাজে অবদমনের সংস্কৃতির রাশ টানতে হবে, অন্যদিকে ছেলেবেলা থেকেই নৈতিক শিক্ষার গোড়াপত্তন করতে হবে।
মোহাম্মদ অঙ্কন
ঢাকা।