ধাতব মুদ্রার বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সম্প্রতি ধাতব মুদ্রা ও ছেঁড়া নোট গ্রহণের জন্য সব বাণিজ্যিক ব্যাংককে কঠোর নির্দেশ দিয়েছে। কিন্তু বাস্তবে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক তা মানছে না। সরকার ঘোষণা দেওয়ার পর ব্যবসায়ীরা জনসাধারণের কাছ থেকে এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকার ধাতব মুদ্রার (কয়েন) বিনিময়ে বেচাকেনা শুরু করলেও পরবর্তীকালে ব্যাংক তা গ্রহণ না করায় সমস্যা পুনরুজ্জীবিত হয়েছে।

একেকজন পাইকারি ভোগ্যপণ্য ব্যবসায়ী প্রতিদিন লাখ লাখ টাকার কেনাবেচা করেন, এর মাধ্যমে তাঁরা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে হাজার টাকার ধাতব মুদ্রা গ্রহণ করেন। কাগজের নোটের পাশাপাশি ধাতব মুদ্রা ব্যাংকে জমা দিতে পারলে স্থানীয় বাজারগুলোতে ধাতব মুদ্রার লেনদেন স্বাভাবিক হতো। কিন্তু বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ধাতব মুদ্রা গ্রহণ না করায় পাইকারি ব্যবসায়ীরা মহা বিপাকে পড়েছেন। সে কারণে তারা ধাতব মুদ্রা গ্রহণ না করলে সাধারণ মানুষ বিপাকে পড়েছে। আশা করি, সরকারের নির্দেশনা দ্রুতই কার্যকর হবে।
মো. রেদোয়ান হোসেন
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।