প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৃজনশীল তারুণ্যের উৎসব একুশে বইমেলা বরাবরের মতো এবারও ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। ক্রমান্বয়ে মেলার আয়োজনে দক্ষতা ও সফলতা বাড়ছে আয়োজকদের। কিন্তু মেলার দুই প্রাঙ্গণেই আয়োজকদের সুনামকে ম্লান করতে ধুলাবালি দেশি-বিদেশি দর্শনার্থীদের ঘায়েল করে।
দীর্ঘ এক মাসে অংশগ্রহণকারী প্রকাশকদের স্টলে প্রদর্শিত বই নোংরা হয়ে যায়, যেখানে কর্মরত কর্মীরা আক্রান্ত হন নানা ব্যাধিতে। এ থেকে বাদ যান না আগত দর্শনার্থীরাও। মেলাকে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন রাখতে মেলা আয়োজকদের কাছে অনুরোধ, মেলার শুরু থেকেই মেলা প্রাঙ্গণে ধুলা নিবারণে যথাযথ ব্যবস্থা নিন।
জাকির সোহান, ঢাকা।