ধূমপান ও তামাক গ্রহণ বাংলাদেশের জনস্বাস্থ্য ও অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। ১৯৯৫ সালে ২০টি উন্নত রাষ্ট্রের ওপর গবেষণা করে বলা হয়েছিল, যারা ধূমপান করে, তাদের ৪৪ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। চিকিৎসকদের এক হিসাবে দেখা গেছে, প্রতিদিন ধূমপানের কারণে ১৪ মিনিট করে আয়ু কমে।
ধূমপানের ফলে শ্বাসযন্ত্রের ক্ষতি হয়। ফলে কিশোর-কিশোরীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। যেমন, তাদের শরীরের চামড়া এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে নিজেদের বয়সের তুলনায় বেশি বয়সী মনে হয়। এ ছাড়া অধিকাংশ মুখের ক্যানসার ধূমপানের জন্য হয়। ধূমপানের ফলে পাকস্থলীর ক্ষতি হয়। সাধারণ মানুষের চেয়ে ধূমপানকারীর ফুসফুসের ক্যানসারের হার অনেক বেশি।
কর্মস্থলে ৬৩ শতাংশ অধূমপায়ী পরোক্ষ ধূমপানের শিকার হয়। বিশ্বে ১০ শতাংশ মানুষের মৃত্যু হয় পরোক্ষ ধূমপানের কারণে। ধূমপানের কারণে স্ত্রী, সন্তানসহ তার সংস্পর্শে থাকা অন্যদেরও বিভিন্ন প্রকার রোগ হয়। একজন ধূমপায়ীর অনাগত সন্তান বিকলাঙ্গসহ অনেক রোগে আক্রান্ত হতে পারে। ফলে সতর্ক হওয়ার বিকল্প নেই।
ইনতাজ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়।