প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যত্রতত্র খোঁড়াখুঁড়ির কারণে রাজধানী ঢাকার অধিকাংশ রাস্তা এখন ধুলায় পরিপূর্ণ। মানুষ নাকে-মুখে রুমাল চেপেও ধুলা থেকে রক্ষা পাচ্ছে না। ভুক্তভোগী অনেকে পানি ছিটিয়ে ধুলা থেকে আত্মরক্ষার ব্যর্থ চেষ্টা করছে।
বর্ষাকালে এই ধুলার কারণেই পাকা রাস্তা কাদার মেঠো পথে পরিণত হয়! ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ ধুলা দূর করার বিষয়ে একরকম উদাসীন বলেই মনে হচ্ছে। রাজধানীর সড়ক ধুলামুক্ত করার জন্য জরুরি পদক্ষেপ
নেওয়া প্রয়োজন। ঝাড়ু দিয়ে বা পানি ছিটিয়ে এ ধুলা দূর করা সম্ভব নয়। এ জন্য ধুলাশোষক গাড়ি আমদানি করা যেতে পারে। আশা করি, সরকার বিষয়টি ভেবে দেখবে।
মো. আলী হায়দার
ঢাকা।