ধ্বংস করবেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের পক্ষে কিংবা বিপক্ষে কিছু বলতে চাই না। আমি বলতে চাই, লালমনিরহাট জেলার হাতীবান্ধার সাজ্জাদ হোসেন সাকিব জিপিএ–৫ কীভাবে পেল? পরীক্ষা না দিয়েই জিপিএ–৫ পেয়েছে সে।
অন্যদিকে একই বিদ্যালয়ের শিক্ষার্থী মিম মানতাসা সব পরীক্ষায় অংশগ্রহণ করেও বাংলা পরীক্ষায় তাকে অনুপস্থিত দেখানো হলো? এটা কি উদাসীনতা নয়?
মিম চ্যালেঞ্জ করে হয়তো তার কাঙ্ক্ষিত ফলাফল পাবে। কিন্তু পরীক্ষা না দিয়েও জিপিএ–৫ যে পেল, তার কী হবে?
আমরা চাই, যে যেমন পরীক্ষা দিয়েছে, তার ফলাফল তেমনই হোক।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাঁর মেয়ে কেন জিপিএ–৫ পেল, তার জবাব চেয়ে আন্দোলন শুরু করবেন। এতে বোঝা যায়, শিক্ষার্থীদের অন্যায়ভাবে বেশি নম্বর দেওয়া হচ্ছে। তাঁর মতো অন্যদেরও এগিয়ে আসতে হবে।
এটা আত্মঘাতী প্রবণতা। দয়া করে একটু ভেবে দেখবেন।
এ কে এম কায়সারুল আলম
লালমনিরহাট।