ঢাকার মেয়রদ্বয় বেশ কিছু বড় কাজে হাত দিয়েছেন, সে জন্য তাঁদের ধন্যবাদ জানাই। ইতিমধ্যে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড রাস্তার ওপর থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেছেন। এতে ওই এলাকার যানজট কমেছে। পাশাপাশি তিনি গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাড়ি পার্কিং বন্ধ করেছেন।
কিন্তু ঢাকার ভেতরের বিভিন্ন পাড়া–মহল্লার ভাঙাচোরা সড়ক মেরামতের কাজ এখনো শুরু হয়নি। এমনিতেই বহুদিন ধরে নির্বাচিত প্রতিনিধি না থাকায় ঢাকার সব পাড়া-মহল্লার সড়কের বেহাল অবস্থা। অন্যদিকে গত বছর অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় সড়কের অবস্থা আরও করুণ হয়ে পড়েছে। এ অবস্থায় শীতকালে ধুলাবালির কারণে রাস্তায় চলাচল করা খুবই সমস্যাজনক। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের জন্য রাস্তায় বের হওয়া মারাত্মক হয়ে উঠেছে। ফলে আমরা আশা করি, মেয়রদ্বয় আগামী বর্ষা মৌসুমের আগেই সড়ক সংস্কারে মনোযোগ দেবেন। তা না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই।
এডওয়ার্ড গৌতম, ঢাকা।