সরকার কুমিল্লা জেলায় আরও দুটি উপজেলা করবে বলে আমরা শুনেছি। নতুন উপজেলা দুটির একটি জেলা সদরের কিছু অংশ নিয়ে গঠিত হবে, যার নাম হবে লালমাই। আর আরেকটির নামকরণ হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে। এতে আমরা আনন্দিত ও গর্বিত।
কাজী নজরুল ইসলামের নামে বাংলাদেশে অনেক কিছু থাকলেও তাঁর নামে কোনো স্থানের নামকরণ হয়নি। নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী নার্গিসের স্মৃতিবিজড়িত দৌলতপুর গ্রামটি প্রস্তাবিত নতুন উপজেলার বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নে অবস্থিত। মুরাদনগর উপজেলার আন্দিকুট, আকুবপুর, শ্রকাইল, রামচন্দ্রপুর (উত্তর), রামচন্দ্রপুর (দক্ষিণ), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), পূর্বধইর (পূর্ব), পূর্বধইর (পশ্চিম), চাপিতলা ও টনকী ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত নতুন উপজেলা হওয়ার কথা। প্রস্তাবিত নতুন উপজেলার নামকরণ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে হোক।
জয়নাল হোসেন, মুরাদনগর, কুমিল্লা।