নতুন ভ্যাট আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ জুলাই থেকে নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন কার্যকর হবে। এতে ট্যারিফ লাইনের প্রায় ৭৫ শতাংশ পণ্যের আমদানি কিংবা উৎপাদন, সরবরাহ, বিক্রিসহ সকল পর্যায়ে একক হার হিসাবে ১৫ শতাংশ মূসক আরোপিত হবে। ফলে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বহু জিনিসপত্র ও সেবার ভোক্তা পর্যায়ের ব্যয় বেড়ে যাবে। দেশি ব্র্যান্ডের কাপড়, ভোজ্যতেল, চিনি, সুপারশপ, রড, গ্যাস, বিদ্যুৎ বিল, সোনার গয়না ইত্যাদির দাম বেড়ে যাবে।
নিত্যপ্রয়োজনীয় উপাদান গ্যাস-বিদ্যুতের ওপর বর্তমানে ৫ শতাংশ মূসক আছে। নতুন আইনে তা ১৫ শতাংশ হলে ভোক্তা ও উৎপাদক পর্যায়ে বিরূপ প্রতিক্রিয়া হবে। এতে সীমিত আয়ের, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সংসার খরচ বাড়বে। এখনো সময় আছে, সরকার বিষয়টি পুনর্বিবেচনা করুক।
সৈয়দ সাইফুল করিম, মিরপুর, ঢাকা।