নদীদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীমাতৃক বাংলাদেশের নদীর নামগুলো বড়ই শ্রুতিমধুর। আর নদীতীরে গড়ে ওঠা শহরগুলোর বিভিন্ন স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ইত্যাদির নাম অনেক ক্ষেত্রে নদীর নামে করা হয়।
বলা বাহুল্য, সেটা বাঙালিদের নদীর প্রতি ভালোবাসারই বহিঃপ্রকাশ। এখন প্রশ্ন হলো, এই মায়ের কোলটাকে নোংরা আবর্জনায়
ঢেকে দিতে অথবা বিভিন্নভাবে দখল করে নিতে কেন আমাদের এতটুকু বাধে না?
আমাদের একটু সচেতনতা বোধই পারে নদীকে আবারও অপরূপ করে তুলতে। তাই আসুন, সবাই যার যার অবস্থান থেকে নদী রক্ষায় এগিয়ে আসি, জাগ্রত হই।
অপর্ণা দাশ, কুমিল্লা।