নন-ক্যাডারে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিসে প্রবেশ করার জন্য একজন প্রার্থীকে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা—এই তিনটি ধাপ অতিক্রম করতে হয়। এগুলো অতিক্রম করতে সময় লাগে প্রায় দুই বছর। কিন্তু পদস্বল্পতার কারণে সবাই ক্যাডার হতে পারেন না। এক হাজার ১০০ নম্বরের পরীক্ষা দিয়ে পাস করেও অনেকে নন-ক্যাডার লিস্টে থাকেন। অথচ চাকরি পান স্বল্পসংখ্যক প্রার্থী।
সরকার এ লক্ষ্যে প্রথম শ্রেণির পাশাপাশি যাতে দ্বিতীয় শ্রেণির চাকরিতেও বিসিএসে উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরি দেওয়া যায়, সে জন্য গত ১৬ জুন নন-ক্যাডার বিধিমালা ২০১৪ সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপন অনুসারে ৩৩তম বিসিএস থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে চাকরি দেওয়া হবে।
কিন্তু ইতিমধ্যে অল্পসংখ্যক প্রথম শ্রেণির নন-ক্যাডার কর্মকর্তা নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে। অথচ বিভিন্ন মন্ত্রণালয়ে ১২ হাজার ৬৯৬টি প্রথম শ্রেণির ও ৪২ হাজার ৯৬১টি দ্বিতীয় শ্রেণির পদ শূন্য রয়েছে।
তাই ৩৩তম বিসিএস নন-ক্যাডার তালিকার সবাইকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে নিয়োগের জন্য পিএসসির চেয়ারম্যানের কাছে অনুরোধ করছি।
মো. রফিক উদ্দিন, ঝিনাইদহ।