নবায়নযোগ্য জ্বালানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞদের মতে, গ্যাসের যে মজুত আছে, তাতে খুব বেশি দিন চলবে না। বড়জোর ২০৫০ সাল পর্যন্ত মজুত চলতে পারে। এখন মূল ভরসা সৌরশক্তি। সৌদি আরব, রাশিয়া ইত্যাদি দেশে বিশাল বিশাল মরুভূমি রয়েছে। তারা সেখানে বিশাল বিশাল সৌর প্যানেল স্থাপন করে নিজেদের জ্বালানি চাহিদা যেমন মেটাতে পারবে, তেমনি সৌরবিদ্যুৎ রপ্তানিও করতে পারবে।
কিন্তু আমাদের দেশে মরুভূমি নেই। তাই আমাদের নির্ভর করতে হবে পানি ও বায়ু বিদ্যুতের ওপর। আশা করি, নীতিপ্রণেতারা ব্যাপারটা মাথায় রাখবেন।
রুস্তম আলী
ব্রাহ্মণবাড়িয়া।