নবায়নযোগ্য জ্বালানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের হার খুবই কম। কিন্তু একসময় তেল, গ্যাস, কয়লা ফুরিয়ে যাবে। তখনো মানুষের জন্য বিদ্যুৎ ও জ্বালানির প্রয়োজন হবে। তাই এখন থেকেই দেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষেত্র প্রস্তুত করতে হবে ধীরে ধীরে, যাতে শতভাগ বিদ্যুৎ ও জ্বালানি নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে আসে। বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির কাঁচামালের অভাব নেই। গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা, ছাগলের মল, বৃক্ষাদির আবর্জনা, লতাপাতা, জলজ উদ্ভিদ, শেওলা প্রভৃতি নবায়নযোগ্য জ্বালানির কাঁচামাল, যা দেশে সহজলভ্য। জ্বালানি উৎপাদনের পর যে সার পাওয়া যাবে, তা-ও ফসল উৎপাদনে ব্যবহার করা যাবে।
সুতরাং নবায়নযোগ্য জ্বালানির উৎপাদনের ব্যাপারে অবহেলা করা উচিত নয়।
মো. তৌহিদুল ইসলাম, গাজীপুর।