নাগরিক অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণের ৫২ নম্বর ওয়ার্ডের রাস্তায় হাঁটার সময় হঠাৎ করেই ভিজে যেতে হয়। কারণ, এই ওয়ার্ডের পাঁচতলা বা ছয়তলা ভবনের পানির ট্যাংক ভরে পানি রাস্তায় পড়ে যায়। বসতিপূর্ণ এলাকায় যত্রতত্র কারখানা। শব্দ আর কালো ধোঁয়ায় এখানকার মানুষ মানসিক ও শারীরিক স্বাস্থ্যঝুঁকিতে আছে। এসব কারখানার মালিকেরা সন্তানসন্ততি নিয়ে অপেক্ষাকৃত উন্নত এলাকায় বাস করেন। তঁাদের কেউ কিছু বলতে পারেন না।
এ দেশের সংবিধান অনুযায়ী জন্মসূত্রে দেশের ১৬ কোটি মানুষের প্রত্যেকেই এ দেশের মালিক। দেশের মালিক হিসেবে সিটি করপোরেশনের একজন ‘করদাতা’ হিসেবে সর্বোপরি আমারই পূর্বপুরুষের রক্তে রঞ্জিত এ দেশের মাটির সন্তান হিসেবে সবিনয়ে রাষ্ট্রের কাছে জানতে চাই, আমি কেন নব্য বিত্তবানদের কারখানার শব্দ আর ধোঁয়ার অত্যাচারে ধীরে ধীরে মৃত্যুর মুখে এগিয়ে যাব? বড় দুর্ঘটনা হলে আমাদের সবার নজর সেদিকে চলে যায়।
কিন্তু এই ওয়ার্ডের বাসিন্দাদের জীবন যে ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের কারও নজর নেই।
শাকিলা নাছরিন, ঢাকা।