নাগরিক কমিটির চেতনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার মাস আগে সনাক বা সচেতন নাগরিক কমিটি মুন্সিগঞ্জ শাখা কার্যালয়ে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইন ও নিয়মবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করি। তার আগে বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং উপজেলা শিক্ষা অফিসে মৌখিকভাবে অভিযোগ করা হয়। কিন্তু অদৃশ্য কারণে এর কোনো প্রতিকার হয়নি। ফলে ওই সব অপকর্মের ধারাবাহিকতা এখনো চলছে।
সবশেষে আমরা সনাক বা সচেতন নাগরিক কমিটির কাছে লিখিত অভিযোগ পেশ করি। অনাকাঙ্ক্ষিত সত্য হলো, সচেতন নাগরিক কমিটি সচেতন হয়ে তার কোনো প্রতিকারের ব্যবস্থা নেয়নি। আমাদের প্রশ্ন হলো, সচেতন নাগরিক কমিটি অচেতন কেন?

সাদিয়া আক্তার, মুন্সিগঞ্জ।