নারী অবমাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সম্প্রতি ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে গেছে। নারীদের প্রতি চরম অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি স্বাধীন সার্বভৌম দেশে এই বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সবার সোচ্চার হতে হবে। সমাজের শিক্ষিত ও অশিক্ষিত সব শ্রেণির মানুষ এই জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছেন। এভাবে যদি চলতে থাকে, তাহলে এই জাতি একদিন ধ্বংস হয়ে যাবে। এটা অবশ্যই একটি অভিশাপ। এ দেশের নারীরা আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারীরা এগিয়ে যাচ্ছেন তাঁদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে। আমরা সবাই চাই, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো কলঙ্কজনক অধ্যায়ের সমাপ্তি। কারণ, নারী-পুরুষ সবাই মানুষ এবং সবার মানবাধিকার অটুট রাখতে হবে। সবার মধ্যেই বিবেক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। অন্যথায় এই সভ্যতাবিবর্জিত কাজ চলতেই থাকবে এবং ক্রমাগত বৃদ্ধি পাবে।

মো. আরিফুর রহমান

সাধারণ বীমা করপোরেশন।