২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত পুলিশ পরিসংখ্যানে দেখা যায়, দেশে বিগত ১৩ বছরে ২ লাখ ২২ হাজার ১৫৩ জন নারী ও শিশু নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে। এটা কি আমাদের জন্য খুব একটা সুখের সংবাদ?
আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তারপর গত ৪৪ বছরে দেশের অর্থনৈতিক অগ্রগতিও কম হয়নি। কিন্তু আমাদের সমাজের এই কদর্য দিকগুলো এখনো রয়ে গেছে। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সমাজ এগোয়নি। নারী-পুরুষ সবাই সমান, সবাই এক হয়ে কাজ করলে দেশের ও দশের মঙ্গল সম্ভব। আমাদের নিজেদের সম্মান নিজেদেরই রক্ষা করতে হবে। আর আইনের শাসন থাকতে হবে, তা না হলে অপরাধীরা ভাববে, অপরাধ করে পার পাওয়া যায়। উন্নত সমাজে নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, সেখানে তাদের মধ্যে ভেদাভেদ থাকে না। সেখানে পুরুষেরা নারীদের সহযাত্রী হিসেবেই দেখে, করুণার পাত্র হিসেবে নয়। আবার সেখানে যে এসব অপরাধ হয় না, তা নয়; তবে তা সংখ্যায় খুবই কম। পারিবারিক সহিংসতা ও নারী নির্যাতনের কারণে দেশের প্রবৃদ্ধির চাকাও শ্লথ হচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
অভিজিৎ চক্রবর্তী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।