প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে আমরা কতটুকু চিন্তিত, সেই প্রশ্নটি থেকেই যায়। দেশে নানা আইন থাকলেও তা নারী ও শিশুদের কতটুকু কাজে আসছে? ঢাকা শহরের মতো বড় শহরগুলোতে মেয়েরা পড়ালেখা, চাকরি ও নানা কাজে বাইরে বের হয়। তারা প্রায়ই ইভ টিজিং, ধর্ষণ, ছিনতাই ইত্যাদি বিপদের কবলে পড়ছে। নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। এই নিরাপত্তা দেওয়ার দায়দায়িত্ব অবশ্যই সরকারের। এ জন্য সরকারকে কিছু পদক্ষেপ নিতে হবে। দুর্ঘটনাকবলিত স্থানগুলো নির্দিষ্ট করতে হবে। সন্ধ্যায় অবশ্যই ওখানে নিরাপত্তাকর্মী রাখতে হবে। রাস্তায় রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। নারী ও শিশুর জন্য আলাদা গণপরিবহনের ব্যবস্থা করতে হবে। বাসে নারী আসন নিশ্চিত করতে হবে এবং আইন যথাযথভাবে বাস্তবায়ন করে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শারমিন আক্তার
সাউথইস্ট ইউনিভার্সিটি।