নারী, তুমি সাহসী হও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভ্যতার সূচনালগ্ন থেকেই দেখা যায়, নির্যাতনের শিকার মেয়েরা পরিবার ও সমাজে নিন্দিত হয়ে থাকে। বিশেষ করে কিশোরী মেয়েদের পক্ষে একদিকে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার লজ্জা, অন্যদিকে সামাজিক নিন্দার ভয়—উভয় ধরনের মানসিক চাপ বহন করার ক্ষমতা থাকে না। কেননা, কিশোর বা তরুণ বয়সে মান-অপমান বোধ খুব প্রকট থাকে। ফলে ধর্ষণের শিকার মেয়েদের অনেকে আত্মহত্যা করে।
তবে সবার আগে নারীর প্রতি সার্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা খুবই প্রয়োজন। এর সূচনা হতে পারে পরিবার থেকেই। প্রতিটি পরিবারের মা-বাবার দায়িত্ব পরিবারের মা-বোন-দাদি-নানি-খালা-ফুফু-চাচিসহ মেয়ে সহপাঠীদের সম্মান করার ব্যাপারে তাদের ছেলেসন্তানদের শিক্ষা দেওয়া। পরিবারে বাবাদেরও উচিত মাকে এবং স্ত্রীকে যথাযথ সম্মান দেওয়া। কেননা, পরিবারের ছেলেসন্তানটি তার বাবাকে দেখেই অনেক কিছু শেখে।
তা ছাড়া দোষী দুর্বৃত্তদের যদি কঠিন ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তবে ভবিষ্যতে আর কোনো রোজিনাকে আত্মহননের পথ বেছে নিতে হবে না। আর কোনো মেয়েকেই বখাটের হাতে উত্ত্যক্ত হতে হবে না।
নারী, এ যুদ্ধে তুমি একা নও, আমরা সবাই আছি তোমার পাশে।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।