নারী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ মার্চ পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এর পর থেকে নারীদের সম-অধিকার আদায়ের প্রত্যয়ে পৃথিবীজুড়েই পালিত হচ্ছে দিনটি।
জাতীয় একটি দৈনিকে প্রচারিত প্রতিবেদনে দেখা যায়, এ দেশের নারীরা গৃহে যে পরিমাণ কাজ করেন, তার বার্ষিক আর্থিক মূল্য মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় সমান; যদিও এটা জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না।
উন্নয়ন নীতিবিষয়ক বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও মানুষের জন্য ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী, নারীর কাজ পরিবারগুলো যদি বেতনভুক্ত কর্মীদের দিয়ে করাত, তাহলে বছরে ১১ লাখ ৩৪ হাজার কোটি টাকা ব্যয় হতো, যা জিডিপির ৮৭ শতাংশ।
সব ক্ষেত্রে নারীরা সমান অবদান রাখলেও সম-অধিকারের ক্ষেত্রে নারীরা পিছিয়ে রয়েছেন। এ ক্ষেত্রে রাষ্ট্রের উচিত নারীকে সর্বাঙ্গীণ গুরুত্ব দিয়ে তঁাদের সম-অধিকারের পথ সুগম করা। যদিও বর্তমান সরকার নারীদের সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সম-অধিকারের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, যাতে নারীরা তাঁদের পূর্ণাঙ্গ অধিকার নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন।
বিশ্বজিৎ রায়, সিলেট।