নারী নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান যুগে নারী নির্যাতন সমাজের সবচেয়ে স্পর্শকাতর সমস্যা। সমাজের প্রতিটি পদক্ষেপে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। সময়ের প্রয়োজনে এবং নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে নারীরা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছেন । সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনেক বাধাবিপত্তি সত্ত্বেও তাঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পুরুষতান্ত্রিক সমাজে নারীর এরূপ উত্থান সব সময় ঈর্ষার ব্যাপার।
অর্থাৎ, ঘর থেকে বেরিয়ে এসেও তাঁরা নির্যাতনের হাত থেকে রেহাই পাননি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপে দেখা যায়, বাংলাদেশের ৮৭ শতাংশ নারী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হন। জাতিসংঘের বিশেষ রিপোর্ট অনুসারে, বাংলাদেশের ৬০ শতাংশ বিবাহিত নারী জীবনে কোনো না কোনো সময়ে স্বামী কিংবা তাঁর পরিবার বা উভয়ের দ্বারা নির্যাতিত হয়েছেন। একটি সভ্য সমাজে এটা কাম্য নয়। নির্যাতিত এই নারীদের সঠিক পুনর্বাসনের ব্যবস্থা করে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সরকারেরই নৈতিক দায়িত্ব।
এই সামাজিক ব্যাধি থেকে আমরা তখনই মুক্তি পাব, যখন আইনের সঠিক প্রয়োগ হবে। সর্বোপরি পারিবারিক ও সামাজিক সচেতনতার পাশাপাশি যুবসমাজের নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা হবে।
রাকিব হাসান
সিলেট।