নারী শ্রমিকের লাঞ্ছনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অনেক নারীই পোশাককর্মী, গৃহপরিচারিকা, নার্স, ক্লিনার, কিংবা ড্রাইভার পদে বিভিন্ন দেশে কাজ করতে যান। কিন্তু তাঁরা প্রায়ই নিয়োগকর্তাদের হাতে নির্যাতিত হন। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন নারী গৃহকর্মীরা। দেশে ফিরে অনেক নারী যে বিভীষিকার বর্ণনা দেন, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
অনেক নারীই দালালদের দ্বারা আর্থিক প্রতারণার শিকার হন কিংবা পাচারকারীদের হাতে পড়ে যৌনকর্ম ও মাদক ব্যবসায়ও জড়াতে বাধ্য হন। এত প্রতিকূল অবস্থার মধ্যেও যাঁরা রেমিট্যান্স পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখেন, সরকারের উচিত সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সেই নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বিষয়টি জোরদার করার কার্যকর পদক্ষেপ নেওয়া।
সালমা আফরিন
শিক্ষার্থী, সিলেট।