নারীবান্ধব শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রাস্তা থেকে গণপরিবহন একরকম উঠেই গেছে, কিছু পুরোনো রুটের বাস ছাড়া ঢাকায় এখন বাস নেই বললেই চলে। নতুন রুটে গাড়ি তো নামছেই না, বরং অনেক পুরোনো রুটের গাড়ির সংখ্যাও কমে গেছে। এই গণপরিবহনের সংকটের কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে এই শহরের নারীরা, গণপরিবহনের জন্য তাঁদের দীর্ঘÿক্ষণ অপেক্ষÿা করা এখন শহরের নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে।
তবে আশার কথা হচ্ছে, ঢাকা মহানগর উত্তরের মেয়র বলেছেন, নারীদের জন্য অনেক বাস নামানো হবে, এমনকি তাদের জন্য পাবলিক টয়লেটেরও ব্যবস্থা করা হবে।
আমাদের সরকারেরও এমন নীতি গ্রহণ করা উচিত, যাতে শহরে ব্যক্তিগত পরিবহনের চেয়ে গণপরিবহনের সংখ্যা বাড়ে। সেটা করা গেলে নারীদের জন্য আর আলাদাভাবে গণপরিবহনের ব্যবস্থা করতে হবে না। এই লে্ক্ষ্যই আমাদের কাজ করা উচিত।
জাকির হোসেন, ঈশ্বরদী, পাবনা।