নারীর অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন উঁচু পদে আজ নারীরা আসীন। বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফলে মেয়েদের সাফল্য চোখে পড়ার মতো।
আবার পত্রিকা খুললেই নারী নির্যাতনের সংবাদ চোখে পড়ে। পরিবারেই নারী সবচেয়ে বেশি নির্যাতিত হয়। নানা কারণে অনেক ঘটনাই প্রকাশ করে না।
বর্বরতার যুগ চলে গেছে। কিন্তু মাঝেমধ্যে নারী নির্যাতনের ভয়ানক সংবাদগুলো চোখে পড়লে মনে হয়, বর্বরতার অনেক চিহ্নই রয়ে গেছে। যদিও নারী সমাজে ও পরিবারে প্রভূত অবদান রাখেন, কিন্তু সেসবের মূল্যায়ন আমরা কখনোই করি না। এই মানসিকতার পরিবর্তন করতে হবে।
সঞ্জয় কুমার ভৌমিক, শ্রীমঙ্গল।