নারীর নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয়াদিল্লিতে বছর দুই আগে এক নারী বাসে ধর্ষিত হয়েছিলেন। এই দেশে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় নারীদের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে কর্মজীবী নারীরা এখন বেশি আতঙ্কগ্রস্ত।
গণপরিবহনে এমন ঘটনা রোধ করতে শ্রমিক নেতারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। শুধু তাই নয়, আমাদের সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এসব নরপশুদের শাস্তি নিশ্চিত করতে হবে। আবার শুধু আইন করে হবে না, পুরুষের পুরুষতান্ত্রিক মনোভাবে পরিবর্তন আনা সম্ভব না হলে এটা রোধ করা যাবে না। তাই সরকার, গণমাধ্যম, বিশিষ্ট ব্যক্তি, অধিকার সংগঠন—সবাইকে এগিয়ে আসতে হবে।
শহীদুল আলম শহীদ
রাউজান, চট্টগ্রাম