প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি নিজে একজন নারী। আমার মেয়ে আছে, বোন আছে। বাংলাদেশের সমস্ত নারী জাতি আজ অনিরাপদ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু কুমিল্লা সেনানিবাসের মতো সুরক্ষিত জায়গায় যদি ধর্ষিত হয়ে খুন হন, তবে আমাদের মেয়েরা কোথায় নিরাপদ? এখন যেন ধর্ষণ ও মেয়েদের উত্ত্যক্ত করা স্বাভাবিক ব্যাপার। ইভ টিজিং ও ধর্ষণ রোধে আইন আছে, কিন্তু সেই আইনের প্রয়োগ কোথায়?
এভাবে তনুরা হারিয়ে যেতে পারেন না। এভাবে ভয় নিয়ে বাংলাদেশের মেয়েরা বাঁচতে পারেন না। প্রত্যেক ধর্ষক ও খুনির কঠিনতম সাজা হোক। অন্তত একজন ধর্ষকেরও যদি ফাঁসি হতো, তবে ওরা ভয় পেত। তনু দরিদ্র পরিবারে মেয়ে, তাই হয়তো দেশের গণমাধ্যম সেভাবে তাঁর খুনের খবর প্রচার করেনি। এটা অন্যায়। অপরাধীরা যদি শাস্তি না পায়, তাহলে সমাজে অপরাধ বাড়তেই থাকবে, কমবে না। এটা ভোলা যাবে না।
মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।