নারীর মজুরি-বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের চাতালে কর্মরত প্রায় সাড়ে তিন লাখ নারীশ্রমিক মজুরি–বৈষম্যের শিকার হচ্ছেন। এসব নারীশ্রমিক দৈনিক গড়ে ১৩৬ টাকা মজুরি পেলেও পুরুষেরা পাচ্ছেন ১৮৫ টাকা। অঞ্চলভেদে পুরুষশ্রমিকের তুলনায় নারীরা ২৫-৪৫ শতাংশ কম মজুরি পাচ্ছেন। এসব চাতাল শ্রমিকের ৬০ শতাংশই নারী। ধান পরিষ্কার করা, বয়লারে তুষ দেওয়া, ধান সেদ্ধ ও শুকানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে হয় নারীশ্রমিকদের। অথচ পুরুষশ্রমিকদের সমান কাজ করেও তাঁদের তুলনায় নারীশ্রমিকদের মজুরি কম।
চাতালে কাজ করে নারীরা যে মজুরি পান, তা দিয়ে ভালোভাবে বাঁচার সুযোগ নেই নারীশ্রমিকদের। সারা দিন কাজ করে মজুরি হিসেবে যা পান, তা দিয়েই পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে হয়। এই যুগে এটা মোটেও কাম্য নয়।
যে দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও স্পিকার নারী, সেই দেশে নারী-পুরুষের মজুরির তফাত থাকবে কেন?
অনিকেত চৌধুরী
দিনাজপুর।