নারীর মর্যাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসারে নারীকে একই সঙ্গে একাধিক ভূমিকা পালন করতে হয়। বিষয়টি অত্যন্ত তাৎপর্যময় ও গুরুত্বপূর্ণ। একজন নারী শৈশবে বাবার নিয়ন্ত্রণে, যৌবনে স্বামী আর শেষ সময়টা ছেলের নিয়ন্ত্রণে কাটিয়ে দেন। তাঁর যেন আলাদা সত্তাই নেই। এই হলো নারীর জীবন।
১৬ নভেম্বর ২০১৬ প্রথম আলোর এক গোলটেবিল বৈঠকের সংবাদ শিরোনাম ‘নারী হলেন বেতনহীন “গৃহ মহাপরিচালক”’ আমাদের চোখে পড়েছে। সেখানে নারীদের পক্ষে বলা হয়েছে। সেই সূত্রে বলছি, আমরা নারীরা নামহীন, মর্যাদাহীন মহাপরিচালক হতে চাই না। আমরা যথাযোগ্য মর্যাদা চাই।
একটি দেশের উন্নয়নে নারী-পুরুষ উভয়ের সমান অংশীদারত্বের প্রয়োজন রয়েছে। গদেশে এখনো যে হারে নারীরা নির্যাতিত হন, তাতে যেমন তাঁরা পিছিয়ে পড়ছেন, তেমনি দেশও পেছাচ্ছে।
প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টির পাশাপাশি সংসারে নারী-পুরুষের মধ্যেও সব কাজের সুষম বণ্টন হওয়া উচিত। তবেই নারীরা যেমন মর্যাদা পাবে, তেমনি দেশও তরতর করে উন্নয়নের দিকে এগিয়ে যাবে।
সিদ্দিকা তরু, গাইবান্ধা।