প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটা ছবির মৃত্যু নয়, সত্যিকারের মৃত্যু। জীবনে অনেকবার কৃত্রিম মৃত্যুর অভিনয় করতে দেখা গেছে কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের প্রাণপুরুষ কিংবদন্তি নায়ক, নায়করাজ রাজ্জাক আজ আর আমাদের মাঝে নেই, যাঁর অভিনয়দক্ষতা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। জনপ্রিয়তার তুঙ্গে ওঠার পর তিনি রাজ উপাধি পেয়েছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন একাধিকবার। হাসি, কান্না, প্রেম ও বিরহের অভিনয়ে তিনি মানুষের মন জয় করেছেন। এ ছাড়া তিনি বাবার অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানাই। নায়করাজ রাজ্জাক চলে গেছেন, কিন্তু রয়ে গেছে তাঁর অভিনীত শত শত হৃদয়গ্রাহী ছবি। আমাদের চলচ্চিত্র আবারও তাঁর মতো নায়ককে খুঁজছে।
মো. আজিনুর রহমান, নীলফামারী।