নিবন্ধনেও ছেলেখেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তে আমরা আশায় বুক বেঁধেছিলাম। কথা ছিল, সর্বোচ্চ লিখিত নম্বরের মানদণ্ডের নিরিখে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি ঈদের আগে ৬০টি ও ঈদের পরে ১৯৯টি কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও ১০২টি প্রক্রিয়াধীন। এতে করে কলেজে শূন্যপদের সংখ্যা জ্যামিতিক হারে কমে যায়। এই নতুন জাতীয়করণ করা কলেজগুলোর শূন্য পদ বিসিএস থেকে পূরণ করা হবে। কিন্তু যঁাদের বয়স শেষ তাঁদের কী হবে?

যে পদগুলো বাকি আছে তাতে হবে বৈষম্যমূলক নিয়োগ। এনটিআরসিএ সরাসরি জানিয়েছে, যে উপজেলায়/জেলা/বিভাগে একটি পদ আছে, সেখানে কম নম্বর পেলেও নারীকে নিয়োগ দেওয়া হবে! সমাজবিজ্ঞানের মতো কিছু বিষয়ে উপজেলায়, জেলায় একটিও শূন্য পদ নেই। বিভাগে হয়তো একটি শূন্যপদ আছে। সমান নম্বর পেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর নিয়োগ পাওয়া কতটা যৌক্তিক? ৪০ পেয়ে একজন নারী নিয়োগ পাবেন, আর আমরা ৭০ নম্বর পেয়েও নিয়োগ পাব না—এটা ছেলেখেলা নয়তো কী। দয়া করে এত নিষ্ঠুর হবেন না। দেশকে মেধাশূন্য করবেন না।

মনির হোসেন

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।