নিয়োগ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা অনেকেই ২০১২ সালের আগস্টে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থায়ীভাবে নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১৫ হাজার ১০ জন প্রার্থীকে শিক্ষক পুলে অস্থায়ীভাবে নিয়োগের জন্য নির্বাচিত করে।
কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পুল শিক্ষক নিয়োগ নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে প্রয়োজনে এদের স্থায়ী করা হবে। আমরা যাঁরা নির্বাচিত হয়েছি, তাঁদের আজ পর্যন্ত স্থায়ীভাবে নিয়োগ না দিয়ে এক মাস আগে প্রাক্-প্রাথমিক পদে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ সরকারের প্রতিশ্রুতিতে আমরা আশায় বুক বেঁধেছিলাম।
দুর্ভাগ্যবশত স্থায়ীভাবে নিয়োগ না হওয়ায় আমরা চরম হতাশায় ভুগছি। আবারও কয়েক মাস ব্যবধানের মধ্যে তড়িঘড়ি করে ১১ ডিসেম্বর ২০১৪ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৬ হাজার প্রাক্-প্রাথমিক শিক্ষক নিয়োগ দিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, ডিসেম্বর ১৩ থেকে ১২ জানুয়ারি, ২০১৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ২০১২ সালে লিখিত ও মৌখিক পরীক্ষা স্বচ্ছ হয়েছিল। মেধার ভিত্তিতে সেবার নিয়োগ দেওয়া হয়েছিল। মানবিক দিক বিবেচনা করে আমাদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হোক।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কায়সার আলম
মিরসরাই, চট্টগ্রাম।