প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য সাধারণ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা লাগে এসএসসি, বয়স ১৮ থেকে ২০ বছর। সে ক্ষেত্রে এসএসসি পাসের পর মাত্র দুটি বছর সময় পাওয়া যায় নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য। কিন্তু আগে যেখানে বছরে দুটি নিয়োগ পরীক্ষা হতো, এখন সেখানে হচ্ছে একটি। এ অবস্থায় মাত্র দুটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ যোগ্যতা যাচাইয়ের জন্য যথেষ্ট নয়।
যারা মুক্তিযোদ্ধার সন্তান, তারা নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বেশি সময় পাচ্ছে। যেখানে মুক্তিযোদ্ধাদের সন্তানের বয়স ১৮ থেকে ৩২ নির্ধারণ করা হয়েছে, সেখানে আমাদের ক্ষেত্রে হচ্ছে তা ১৮ থেকে ২০ বছর।
স্বাধীন দেশের ভেতরে এই বৈষম্য থাকা উচিত নয়। আমরা মুক্তিযোদ্ধাদের সম-অধিকার চাই না, কিন্তু আমাদের যাতে মৌলিক অধিকার খর্ব না হয়, সে ব্যাপারে সরকারের লক্ষ রাখা উচিত।
মো. শরীফ মিয়া
জামালপুর।