আজকাল পত্রিকা খুললে হেডলাইনে যে খবরটা থাকে তা হলো ‘মানুষ হত্যা’। মানুষ নামক কিছু পিশাচ অমানুষ শ্রেণি সমাজে এ অস্থিরতা সৃষ্টি করছে। বর্তমান সমাজে নিরাপত্তার বড়ই অভাব। কাল আমি বা আপনিও মারা যেতে পারি। নিরাপত্তাটা কোথায়? আর এসব বলেই বা কী লাভ?
আজ হন্তারক যাকে হত্যা করছে, তার জায়গায় যদি তার আপনজন থাকত, তাহলে কি সে তাকে নিঃশঙ্কচিত্তে হত্যা করতে পারত? পারত কি তার বোনের গায়ে ছুরি ঢোকাতে? পারত কি তার বাবার বুকে চাকু চালিয়ে দিতে?
তাদের মূল্যবোধ হারিয়ে পশুত্ববোধ জাগ্রত হয়েছে। এসব কথা তাদের কাছে হয়তোবা অহেতুক, মূল্যহীন। কিন্তু একবারও কি তারা এটা ভেবে দেখেছে, যাকে সে মেরে ফেলছে, সে মানুষটা তার পরিবারের প্রাণ, তার ওপরে সবাই নির্ভরশীল, তাকে ছাড়া পরিবারটি নিঃস্ব।
কথাগুলো শুধু কথাই রয়ে যাবে, যদি না আমরা আমাদের বিবেককে নাড়া দিতে পারি। সৃষ্টিকর্তা আমাদের জীবন রক্ষা করতে বলেছেন, জীবন ধ্বংস করার জন্য নয়।
পরিশেষে একটাই কথা, ‘সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই’।
শোভন আহমেদ
কোটচাঁদপুর, ঝিনাইদহ।