প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকায় বেড়াতে গিয়ে যখন-তখন যে কেউ ছিনতাইকারীর কবলে পড়ে সবকিছু হারাচ্ছেন। কেউবা ছিনতাইকারীর ছুরি বা অস্ত্রের আঘাতে গুরুতর আহত হচ্ছেন।
এদিকে আরেক শ্রেণির প্রতারক চক্র বেড়িবাঁধ এলাকায় ঘুরে বেড়ায়। এরা সুযোগ বুঝে প্রেমিক-প্রেমিকার ছবি তুলেই বলে, ‘তোমরা অবৈধ কাজ করেছ। যা কিছু আছে দাও, নইলে পুলিশ ও সাংবাদিক ডাকব। দেখবে, কাল তোমাদের ছবি ছাপা হয়ে গেছে পত্রিকায়।’ লোকলজ্জার ভয়ে আক্রান্তরা সব দিয়ে দিতে বাধ্য হন। কেউ প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। বড় অঘটন ঘটবার আগেই ব্যবস্থা নিন।
লিয়াকত হোসেন, রূপনগর, ঢাকা।