নিরাপদ খাদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন হচ্ছে খাদ্য। আর নিরাপদ খাদ্য সবার অধিকার। কিন্তু নিরাপদ খাবার যেন সোনার হরিণে পরিণত হয়েছে। উৎপাদন থেকে শুরু করে ভোক্তার প্রাপ্তির পূর্ব পর্যন্ত প্রতিটি স্তরে হচ্ছে রাসায়নিকের মাত্রাতিরিক্ত অপব্যবহার। আমাদের প্রতিদিনের খাবার, যেমন শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, এমনকি বরফেও ফরমালিন মেশানো হচ্ছে।
গরু মোটাতাজা করতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী গরুর শরীরে প্রয়োগ করছে ডেক্রামেথরসন গ্রুপের স্টেরয়েড ইনজেকশন। এ ছাড়া গুঁড়ো দুধের সঙ্গে মেশানো হচ্ছে মেলামিন। বিভিন্ন খাদ্যদ্রব্যে ফুড গ্রেড রঙের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর টেক্সটাইল গ্রেড রং। সমগ্র বাংলাদেশ আজ ভেজাল চক্রের বেড়াজালে আটকে গেছে। ভেজাল খাদ্য খাওয়ার ফলে দীর্ঘমেয়াদি রোগ, বিশেষ করে শ্বাসকষ্ট, অ্যাজমা, গ্যাস্ট্রিক, লিভার নষ্ট হয়ে যাওয়া এবং ক্যানসারের মতো প্রাণঘাতী রোগব্যাধি আশঙ্কাজনক হারে বাড়ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।
একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম যদি এভাবে হুমকির মুখে পড়ে, তাহলে সেই দেশের ভবিষ্যৎ কী, তা বলাই বাহুল্য।
সুর্জানা শারমিন, সিলেট।