নিরাপদ খাদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতকাল ভোজনরসিকদের জন্য আদর্শ সময়। এ সময় নানা ধরনের সবজি ও মাছ পাওয়া যায়। বিশেষ করে এখন বিল শুকিয়ে যায়, সেখানে শোল, বোয়াল, টাকিসহ নানা ধরনের মাছ পাওয়া যায়। কিন্তু শুকনো মৌসুমে বিলে ধান চাষের সময় যেসব রাসায়নিক সার ও কীটনাশক দেওয়া হয়, সেগুলো যে এই মাছের শরীরেও ঢুকছে না, তা বলবে কে।
তাই বাজার থেকে এসব মাছ কেনার সময় মনে অজানা আশঙ্কা ভর করে, এসব খেলে কি না কী হয়ে যায়। মানুষ যেভাবে রোগাক্রান্ত হচ্ছে, তাতে এই আশঙ্কা অমূলক নয়। কিন্তু এই সমস্যা শুধু শীতকালের নয়, সারা বছরের। সব সময়ই আমাদের তটস্থ থাকতে হয়, কোন খাবারে কোন বিষ আছে কে জানে। কিন্তু এভাবে চলতে পারে না।
আমরা যদি খাদ্যের মতো মৌলিক বস্তুকে নিরাপদ রাখতে না পারি, তাহলে নিজেদের সভ্য বলে দাবি করি কীভাবে? এটা তো আদর্শিক ব্যাপার নয়, একদম বাস্তব ব্যাপার।
নিরাপদ খাদ্য না থাকলে আমরা তো শারীরিকভাবেই উপযুক্ত হতে পারব না, তাহলে অন্য ক্ষেত্রে ভালো করব কী করে? আশা করি বিষয়টি সরকার ভেবে দেখবে।
এডওয়ার্ড গৌতম, ঢাকা।