নিরীক্ষকদের সম্মানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল নির্দিষ্ট সময়ে প্রকাশের জন্য খাতা মূল্যায়নে পরীক্ষকদের পাশাপাশি নিরীক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নিরীক্ষকদের প্রাপ্য সম্মানীর প্রতি কর্তৃপক্ষ সব সময় উদাসীন। ২০১৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নে যাঁরা নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন, তাঁদের সম্মানী আজ অবধি পরিশোধ করা হয়নি। কেন এই দীর্ঘসূত্রতা, তা আমাদের বোধগম্য নয়।

উল্লেখ্য, সবকিছুর দাম বাড়লেও নিরীক্ষণের জন্য খাতাপ্রতি এখনো সেই মান্ধাতার আমলের আড়াই টাকা নির্ধারিত আছে, যা বাড়ানো এখন সময়ের দাবি। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।

মো. রোকনুজ্জামান, ময়মনসিংহ।