নির্বাচন কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।
অবশ্যই আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ পরিবেশে সম্পন্ন করতে হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। তাই সুযোগ এসেছে অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের স্বকীয়তা ও নিরপেক্ষতা প্রমাণ করা।
যদিও তৃণমূলে এর বাস্তবায়ন অনেক কঠিন। দেশের গণতন্ত্র চর্চার ধরন দেখে যে কেউ বলতেই পারেন, রাজনৈতিক ক্ষমতার প্রভাবমুক্ত ভোটের পরিবেশ গড়ে তোলা প্রায় অসম্ভব। তবুও সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার জন্য প্রশাসনকে গুরুদায়িত্ব পালন করতে হবে।
এবারই প্রথম পৌর নির্বাচন হবে রাজনৈতিক দলের প্রতীকে। ফলে নির্বাচন কমিশনের দায়িত্ব আরও বেড়ে গেল বলেই মনে হচ্ছে।
মো. রেদোয়ান হোসেন, শিক্ষার্থী, টাঙ্গাইল।