নির্বাচনের লাভ-ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মোট ৪ হাজার ৫৪৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় ৪ হাজার ২০০টিতে ছয়টি ধাপে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়। নানা জটিলতার কারণে প্রথম ধাপে ২২ মার্চ ৭৫২টির মধ্যে ৭৩২টিতে ও দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ৭১০টির মধ্যে ৬৪৭টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি ইউপির নির্বাচনগুলো পর্যায়ক্রমে ২৩ এপ্রিল, ৭ মে, ২৮ মে ও ৪ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবারের নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পরই দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু হয়। অনেক স্থানেই সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে অন্যরা মনোনয়নপত্রই জমা দিতে পারেননি। নির্বাচনী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। অনেক জায়গায়ই ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট এবং কেন্দ্র দখলের মতো ব্যাপারও ঘটেছে।
এই নির্বাচনে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমাদের গ্রামবাংলার উৎসবমুখর নির্বাচনী সংস্কৃতির। এই নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রমাণ করে দিয়েছে যে এই নির্বাচন কমিশন ও সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। আর আওয়ামী লীগের ক্ষতি হয়েছে কারণ তারা বিএনপির দাবি সঠিক প্রমাণ করে দিয়েছে। কিন্তু ক্ষতি হলো গণতন্ত্রের, আর ধ্বংস হলো নির্বাচনী ব্যবস্থা। এই ক্ষতি কখনো পূরণ হবে কি না জানি না।
বিপ্লব রহমান, ফরিদপুর।