প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালের প্রথম দিকে বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে নিয়োগের পরিপত্র জারি করা হয়। এরপর ২০১৫ সালের জানুয়ারি মাসে প্রিলিমিনারি পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা হয় মে মাসে। তারপর লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হয় সে বছরের ডিসেম্বর মাসে। মৌখিক পরীক্ষা হয় এ বছরের এপ্রিল মাসে। আর এখন চলছে অক্টোবর মাস। বছর শেষ হতে চলল। কিন্তু এখন পর্যন্ত এ পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হচ্ছে না।
এটা একধরনের হয়রানি। কথা হচ্ছে যাঁরা মৌখিক পরীক্ষা দিয়েছিলেন, তঁারা সবাই চাকরি পাবেন না। কারণ, পদের সংখ্যা কম। তাহলে দুই–আড়াই বছর অপেক্ষার পর যদি জানানো হয় আপনার চাকরি হয়নি, তখন আমাদের মনের অবস্থা কেমন হয়। কিন্তু কর্তৃপক্ষ একেবারেই উদাসীন। তারা হয়তো বড় বড় বিষয় নিয়ে ব্যস্ত। এদিকে নজর দেওয়ার সময় তাদের নেই। যার ফল ভোগ করছি আমরা।
মো. নাজিম উদ্দিন, ঢাকা।