সোনালী ব্যাংক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। দেশের অর্থনৈতিক উন্নয়নে এ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সম্প্রতি ব্যাংকটিতে প্রকৌশলী ও আইটি পার্সোনেল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে সিনিয়র অফিসার Üআইটিð ও অফিসার Üআইটিð পদে যোগ্যতা হিসিবে একাডেমিক ডিগ্রির পাশাপাশি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, ই-মেইল ও ইন্টারনেট বিষয়ে ছয়ð মাসমেয়াদি প্রশিক্ষণের কথা বলা হয়েছে।
কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্মারক নম্বর-বাকাশিবো²প-শর্টকোর্স²২০১৫/৮৯ অনুসারে জাতীয় দক্ষতা মান বেসিক ৩৬০ ঘণ্টা Üছয় মাস ও তিন মাসð কোর্স একই বা সমমান। এমনকি পরীক্ষাও একই সিলেবাসে সারা বাংলাদেশে একই সঙ্গে অনুষ্ঠিত
হয়। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও ছয় মাস উল্লেখ থাকার কারণে আমরা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া তিন মাসের প্রশিক্ষণধারীরা আবেদনের সুযোগ থেকে বঞ্চিত।
এই বৈষম্য দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।
পার্থ বসাক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।