নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বেকার সমস্যা অত্যন্ত প্রকট। মোট শ্রমশক্তির একটা বড় অংশ কর্মহীন। অথচ নিম্ন মধ্যম আয়ের এ দেশে পড়াশোনার লক্ষ্যই হলো কর্মসংস্থান। পরিতাপের বিষয়, চাকরি এ দেশে সোনার হরিণ।

নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ বাণিজ্যের সঙ্গে আছে দীর্ঘসূত্রতা। সরকারি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে দুই/তিন বছর সময় লাগে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডাক বিভাগের উপজেলা পোস্টমাস্টার ও পরিদর্শক পদের নিয়োগ বিজ্ঞাপ্তি হয়েছিল ২০১৪ সালে। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৯ আগস্ট।

লিখিত ও মৌখিক পরীক্ষা যথাক্রমে ১২ ও ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়। সকল প্রক্রিয়া শেষ হওয়ার পরও অজ্ঞাত কারণে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হচ্ছে না। পোস্টাল ও মেইল অপারেটর পদগুলোর চূড়ান্ত ফলাফলও প্রক্রিয়া শেষ হওয়ার পর আটকে আছে। 

একদিকে চাকরির অভাব, অন্যদিকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে এত দীর্ঘ সময় লাগায় তরুণেরা হতাশ। এতে সময় ও শক্তির অপচয় হবে।  

তরিকুল ইসলাম

রংপুর।