নিয়োগ পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় নিয়োগ–প্রক্রিয়া কচ্ছপের গতিতেই চলে। বিজ্ঞপ্তি প্রকাশের দুই-তিন বছর পরও পরীক্ষা নেওয়া হয় না। ফলে চরম হতাশা ও অনিশ্চয়তায় থাকেন চাকরিপ্রার্থীরা। চাকরির আবেদন করার পর একজন প্রার্থীকে যদি বছরের পর বছর অপেক্ষা করতে হয়, তাহলে সে প্রক্রিয়া প্রার্থীকে কেমন হতাশার মধ্যে ফেলে দেয়, তা কেবল ভুক্তভোগী ব্যক্তিরাই জানেন। বাংলাদেশে এখনো তিন-চার বছর আগের অনেক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আদৌ হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।

নিয়োগ–প্রক্রিয়া এত ধীরগতির হলে তা কেবল প্রার্থীকেই নয়, সরকারি প্রতিষ্ঠানগুলোরও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই বিগত কয়েক বছরের আটকে থাকা নিয়োগ পরীক্ষাগুলো নিয়ে দ্রুত নিয়োগ–প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

আবু তাহের মিয়া, রংপুর।