নিয়োগ পরীক্ষার ফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অনেক বেসরকারি সংস্থায় নিয়োগ পরীক্ষার নামে গলাকাটা পরীক্ষার ফি আদায় করা হচ্ছে। ক্রমবর্ধমান বেকার সমস্যা একটি দেশের জন্য মারাত্মক অভিশাপ। একজন চাকরিসন্ধানী যে কতটা দুর্দশার মধ্যে থাকেন, তা কেবল একজন ভুক্তভোগীই জানেন। আর বেকার সমস্যা কাজে লাগিয়ে অনেক বেসরকারি সংস্থা ফায়দা লুফে নিচ্ছে। নিয়োগ প্রদানের নামে প্রার্থীদের কাছ থেকে অনেক টাকা আদায় করা হচ্ছে। আবার পরীক্ষার ফি নিয়ে আবেদনকারীকে বাছাইয়ের নামে পরীক্ষার আগেই বাদ দেওয়া হচ্ছে।

একই নিয়োগ বিজ্ঞপ্তি বারবার ছাপা হয়। বারবার দিতে হয় পরীক্ষার ফি। বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়ে ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ফি নেওয়া বন্ধ করে দিয়েছে। যদিও পিএসসি এখনো ফি নিয়েই যাচ্ছে। কথা হলো বেকাররা কত ঘাটে ফি দিয়ে পরীক্ষা দেবেন। কেন্দ্রীয়ভাবে সব সরকারি পদের জন্য একটি পরীক্ষা নেওয়া হলে একবার ফি দেওয়া কঠিন হতো না। কিন্তু এখন প্রতি পরীক্ষার জন্য আলাদা ফি এবং তারপর পরীক্ষা দিতে ঢাকায় আসা—এসব বাবদ বেকারদের বিপুল ব্যয় হচ্ছে। অবিলম্বে এই ফি নেওয়া বন্ধ করা হোক এবং কেন্দ্রীয়ভাবে একটি নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা হোক।

আবু তাহের মিয়া, পীরগঞ্জ, রংপুর।