নিয়োগ পরীক্ষার বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি এমন হয়েছে যে এক দিনে একাধিক সরকারি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অনেকেই নানা সমস্যার মুখে পড়েছেন। বোঝা যায়, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।
দেশে সরকারি চাকরি রীতিমতো সোনার হরিণ হয়ে যাওয়ায় চাকরিপ্রার্থীরা প্রতিটি দপ্তরেই আবেদন করেন, যাতে ‘মেধার মূল্যায়ন’ হয়। এতে একেকজনের খরচও হয় অনেক। বেকার জীবনে খরচের টাকা জোগাড় করা যে কত বিড়ম্বনার, তা কেবল ভুক্তভোগী ব্যক্তিরাই জানেন।
মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত করার বিড়ম্বনা তো রয়েছেই। এত প্রতিকূলতা পেরিয়ে তাঁরা যখন আবেদন করেন, তখন দেখতে পান, এক দিনে একাধিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা তাঁদের প্রতি অবিচার। এই মানবিক দিকটা বিবেচনায় এনে সরকারি দপ্তরগুলোর এটা নিশ্চিত করা উচিত, যাতে কোনোভাবেই একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষা না হয়। শুধু
তা-ই নয়, দুটি পরীক্ষার মাঝখানে যাতে যৌক্তিক (কমপক্ষে তিন দিন) বিরতি থাকে, সে বিষয়টিও খেয়াল রাখা উচিত। সরকারের কাছ থেকে বেকার লোকেরা অন্তত এটুকু আশা করতে পারেন।
মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ
চট্টগ্রাম।