নৃশংস হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে চলছে। আর এর শিকার হচ্ছেন দেশের অধ্যাপক, ছাত্র, রাজনৈতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, মুক্তমনা লেখক, ব্লগারসহ সাধারণ মানুষ। এটা কখনোই মেনে নেওয়া যায় না।
তাই এ নৃশংস হত্যাকাণ্ড বন্ধে সরকারকেই উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে বিলম্ব করার কোনো সুযোগ নেই। প্রশাসনকে এ ক্ষেত্রে আরও
সজাগ হতে হবে। কেননা, তারা যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, তাহলে হত্যাকাণ্ডের সংখ্যা কমিয়ে আনা সম্ভব।
মো. মানিক উল্লাহ, সিরাজগঞ্জ।