ন্যায়বিচার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা খাতের নানা প্রকল্পে অনেকেই পত্রলেখকের মতো ৮–১০ বছর কাজ করে আজ বেকার হয়ে পড়েছে। অথচ সৃজনশীল পদ্ধতিসহ সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে এ মানুষেরা অগ্রণী ভূমিকা পালন করেছে।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রকল্পের পর প্রকল্প শেষ হলেও আমাদের কোনো স্থায়ী চাকরি হয়নি। বর্তমানে আমাদের পরিবার অজানা আশঙ্কায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। আমাদের আর কারও নতুন চাকরিতে প্রবেশের বয়স নেই।
অথচ এই কর্মকর্তারা সবাই স্নাতকোত্তর। তাঁদের অর্ধেকের বেশি বিএড-এমএড প্রশিক্ষণপ্রাপ্ত। ডেটা এন্ট্রি অপারেটররাও অভিজ্ঞ ও দক্ষ। এই মানুষদের পেছনে কোটি কোটি টাকা খরচ করে তাঁদের প্রশিক্ষিত, অভিজ্ঞ ও পরিণত করা হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় এই তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।
সমাপ্ত প্রকল্পের (এসইএসওপি) জনবল রাজস্ব খাতে অন্তর্ভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব ও সুপারিশ আছে। কিন্তু তা নাকি প্রধানমন্ত্রীর কাছে পেশই করা হয় না। আমরা ন্যায়বিচার চাই।
কমরুন্নেছা খানম, ঢাকা।