অসংখ্য পথশিশু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের সমাজে। সামান্য উপার্জনের তাগিেদ তারা সারা দিন বিভিন্ন রকম কাজ করে থাকে। উচ্চবিত্ত মানুষেরা বিভিন্ন উৎসব উপলক্ষে বিদেশ থেকে জামাকাপড় কেনাকাটা করে। তারা শপিং প্রতিযোগিতায় প্রচুর অর্থ অপব্যয় করে। অথচ তাদের কাছে কেউ আর্থিক সাহায্য চাইলে তারা অধিকাংশ ক্ষেত্রেই কৃপণতার পরিচয় দেয়।
বিভিন্ন ধর্মীয় উৎসব অনুষ্ঠানে আমরা যখন নতুন পোশাক পরি, তখন পথশিশুদেরও ইচ্ছে হয় নতুন পোশাক পরার।
সমাজে আমরা যারা ধনী বিত্তবান মানুষেরা আছি, তারা সবাই মিলে কি পারি না এই অসহায় দরিদ্র পথশিশুদের জন্য কল্যাণমূলক কাজ করতে,§ বিভিন্ন ধর্মীয় উৎসবে তাদের নতুন জামা পরার নির্মল আনন্দ উপহার দিতে?
সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের শুধু সামান্য ইচ্ছাই যথেষ্ট উৎসবগুলোতে অসংখ্য পথশিশুর নতুন জামা পরার নির্মল আনন্দে মেতে ওঠার ইচ্ছাপূরণে।
উজ্জ্বল দাস পোদ্দার
ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।