পদচারী-সেতু চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর-১ থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত বিস্তৃত দারুস সালাম সড়কের আনসার ক্যাম্প বাসস্টপ একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। এখানে সড়কের দুপাশে বিপরীতমুখী দুটি ‘বাস স্টপেজ’ ছাড়াও রিকশা, বেবিট্যাক্সি ও ট্যাক্সিক্যাব স্ট্যান্ড থাকায় একটি ব্যস্ততম বাস স্টপেজে পরিণত হয়েছে। ।
ফলে স্থানটির সড়ক বিভাজক পেরিয়ে রাস্তা পারাপার করা পথচারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই জরুরি ভিত্তিতে এখানে একটি পদচারী-সেতু নির্মাণ বিশেষ প্রয়োজন। এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।
শহীদুল আযম, ঢাকা।